শিরোনামঃ-

» রবিবার মাজার জিয়ারত করে যাত্রা করবে মহানগর বিএনপি

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২১ | শুক্রবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

রবিবার (৩ অক্টোবর) বাদ আসর মাজার জিয়ারতের মাধ্যমে দলীয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নব-নির্বাচিত সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি।

শুক্রবার (১ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে সিলেট মহানগর বিএনপি, ওয়ার্ড বিএনপির সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

Manual5 Ad Code

উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর বিএনপির ২৯ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন করেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31