শিরোনামঃ-

» সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা প্রয়াত রামেন্দ্র বড়ুয়ার বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২১ | শুক্রবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

আজ শুক্রবার (১ অক্টোবর) সিলেট বৌদ্ধ বিহার মিলনায়তনে সিলেট বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, সিনিয়র উপদেষ্টা, সাবেক সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট’র সাবেক নেতা, বিশিষ্ট ব্যবসায়ী বাবু রামেন্দ্র বড়ুয়ার বাৎসরিক সংঘদান ও স্মরণসভা অনুষ্ঠান সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থেরো’র সভাপতিত্বে সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি বাবু অরুন বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

উক্ত অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুমিল্লা নব শালবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীচভদ্র মহাথের।

Manual4 Ad Code

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’র জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, মহানগর সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সদস্য অধ্যাপক রজত ভট্টাচার্য, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা বাবু তপন কান্তি বড়ুয়া মান্না, অধ্যাপক বরণ কুমার চৌধুরী, ডঃ এস কে বড়ুয়া, বরণময় চাকমা, দেবপ্রিয় চাকমা, সাবেক সাধারণ সম্পাদক সুকান্তি বড়ুয়া, সাবেক সভাপতি জ্যোতিমিত্র বড়ুয়া, এডভোকেট পীযুষ প্রতীম, সিলেট বৌদ্ধ সমিতির সহ সভাপতি ইঞ্জিনিয়ার সাজু বড়ুয়া, সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

পরিশেষে প্রয়াতের সন্তান বাবু দেবাশীষ বড়ুয়া অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিলেট বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ, জ্ঞাতি পরিজন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31