শিরোনামঃ-

» মুনির তপন জুয়েল’র হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করতে হবে

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২১ | শুক্রবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

মুনির তপন জুয়েলের রক্তন্সাত সিলেটের মাটিতে ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর জামায়াত-শিবির চক্রের হাতে নিহত শহীদ মুনির এ কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে, এনামুল হক জুয়েলের ঘাতকদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের সম্মুখীন করার দাবীতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে কোর্ট পয়েন্ট হতে একটি র‌্যালী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

র‌্যালীকে স্বাগত জানান, সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক এ. কে. কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল হাছিব চৌধুরী ও মুহি উদ্দিন আহমদ, মহানগর জাসদের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি সোহান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রনেতা নিজাম উদ্দিন, পারভেজ আহমদ, আব্দুস সামাদ, আমিনা এলাহী, সাইফুল ইসলাম রাজু, অলিদ আহমদ অমর, আবুল হোসেন হিরা, আরিফ ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

র‌্যালী উত্তর সভায় বক্তরা বলেন, মুনির তপন জুয়েলের রক্তন্সাত সিলেটের ৭১ এর পরাজিত শক্তি আজও মাথাচাড়া দিয়ে আছে।

Manual6 Ad Code

তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মনির জুয়েল তপনের প্রকৃতিতে সিলেট জেলা ও মহানগর জাসদ, ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31