- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেটে কর আইনজীবীদের দিনব্যাপি আয়কর বিষয়ক কর্মশালা সম্পন্ন
প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২১ | মঙ্গলবার
নিজস্ব রিপোর্টারঃ
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, নিয়মিত কর প্রদান করে দেশের অর্থণীতির চাকাকে সমৃদ্ধ করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম উৎস হচ্ছে আয়কর। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য করদাতাগণকে স্বেচ্ছায় ও স্ব-প্রণণোদিতভাবে কর প্রদানে উৎসাহী করতে কর আইনজীবীরা বিরাট ভূমিকা পালন করে যাচ্ছেন যা খুবই প্রশংসনীয়।
তিনি বলেন, দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আয়কর বিষয়ক কর্মশালা থেকে আয়কর সম্পর্কে আইনজীবীরা অনেক অভিজ্ঞতা অর্জন করে দেশ ও জাতীয় উন্নয়নে আয়কর প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।
কর কমিশনার মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর মেন্দিবাগস্থ কার্যালয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত আয়কর বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম এডভোকেটের পরিচালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম কর কমিশনার সাহেদ আহমেদ চৌধুরী, উপকর কমিশনার মো. আবু সাঈদ।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক এডভোকেট।
সমিতির পাঠাগার সম্পাদক সাঈদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত কর্মশালায় প্রায় শতাধিক কর আইনজীবীগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে কর আইনজীবীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন, প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


