শিরোনামঃ-

» মরমী কবি আরিজা খাতুনের ১৮তম ওফাত বার্ষিকী আগামীকাল

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২১ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

মরমী কবি আরিজা খাতুনের ১৮তম ওফাত বার্ষিকী ২০ সেপ্টেম্বর আগামীকাল সোমবার পালিত হবে।

এ উপলক্ষ্যে ঐ দিন সিলেটের কাজিটুলাস্থ হযরত রকীব শাহ্ (র.) মাজার প্রাঙ্গনে বাদ নামাজে আসর কোরআন খানি, বাদ নামাজে মাগরিব মিলাদ মাহফিল এবং বাদ নামাজে এশা মরমী কবি আরিজা খাতুনের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

মরমী কবি আরিজা খাতুনের ওফাত বার্ষিকী উপলক্ষে বনবীথি প্রকাশনী দু’টি বই প্রকাশ করেছে। একটি বইয়ে মরমী কবি আরিজা খাতুনের ‘বিনয় করে কাতর সুরে’ গ্রন্থের ইংরেজী অনুবাদ করেছেন তারই পুত্র ড. কাজী কামাল আহমদ। অন্যটি বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক-সাংবাদিকগণের লেখা নিয়ে ড. কাজী কামাল আহমদের সম্পাদনায় আরিজা খাতুন স্মরণিকা গ্রন্থ। বই দুটির সুদৃশ্য প্রচ্ছদ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, মরমী কবি আরিজা খাতুনের পুত্র ড. কাজী কামাল আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930