শিরোনামঃ-

» পাঠানটুলায় তারাপুর প্রিমিয়ার লীগ পঞ্চায়েত কমিটির ফাইনান খেলা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২১ | শুক্রবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে নগরীর পাঠানটুলায় তারাপুর প্রিমিয়ার লীগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে মিনি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তারাপুর মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সুনীল এফ.সি বনাম জয়নাল এফ.সির মধ্যে খেলায় জয়নাল এফ.সিকে ১-০ গোলে পরাজিত করে সুনীল এফ.সি জয়ি হয়।

Manual5 Ad Code

তারাপুর দূর্গাপূজা কমিটির সভাপতি সমর রায়ের সভাপতিত্বে ও আজিম উদ্দিন বাপ্পির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফায়েল আহমেদ তালুকদার।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাপুর চা বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তী, সহকারী বিজয় কান্তি দে, জহির আহমেদ, পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদী, সাংগঠনিক সম্পাদক রাখাল রাজগড়, অভি আহমদ, মমতা রায়, জোসনা রায়, বীনা রাণী রায়, শান্তি মোদী, কলেকা মোদী, সুমা মোদী, পূজা মোদী, শিবানি মোদী প্রমুখ।

Manual7 Ad Code

খেলায় বক্তারা বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। খেলা পরিচালনা করেন সঙ্গীত রায়, আনোয়ার হোসেন নিমুল, নাহিদ আরিফ, রিপন গোষ পিতুল, অজিত রায়, পাবেল আহমেদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930