শিরোনামঃ-

» মরমী কবি আরিজা খাতুনের ১৮তম ওফাত বার্ষিকী সোমবার

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২১ | শুক্রবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

মরমী কবি আরিজা খাতুনের ১৮তম ওফাত বার্ষিকী সোমবার (২০ সেপ্টেম্বর) পালিত হবে। এ উপলক্ষ্যে ঐ দিন সিলেটের কাজিটুলাস্থ হযরত রকীব শাহ্ (র.) মাজার প্রাঙ্গনে বাদ আছর কোরআন খানি, বাদ মাগরিব মিলাদ মাহফিল এবং বাদ এশা মরমী কবি আরিজা খাতুনের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

মরমী কবি আরিজা খাতুনের ওফাত বার্ষিকী উপলক্ষে বনবীথি প্রকাশনী দু’টি বই প্রকাশ করেছে। একটি বইয়ে মরমী কবি আরিজা খাতুনের ‘বিনয় করে কাতর সুরে’ গ্রন্থের ইংরেজী অনুবাদ করেছেন তারই পুত্র ড. কাজী কামাল আহমদ। অন্যটি বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক-সাংবাদিকগণের লেখা নিয়ে ড. কাজী কামাল আহমদের সম্পাদনায় আরিজা খাতুন স্মরণিকা গ্রন্থ। বই দু’টির সুদৃশ্য প্রচ্ছদ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মরমী কবি আরিজা খাতুনের পুত্র ড. কাজী কামাল আহমদ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930