- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন
- সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল
- আলোকিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে সংসদে সহযোগিতা চাইলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- আগামীকাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
- ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের যৌথ ‘সাল পরবর্তী আলোচনা সভা’
- বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক
- সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
- কবি শেরাম নিরঞ্জনের মাতা আর নেই
» ‘ভোক্তা অধিকারের’ বিরুদ্ধে সিলেটে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার
নিজস্ব রিপোর্টারঃ
জাতীয় ভোক্তা অধিকার সিলেট অফিসের কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সিলেটের প্রতিষ্ঠান কাইফা মশলা প্রোডাক্টস কোম্পানী কর্তৃপক্ষ।
বিএসটিআই কর্তৃক অনুমোদিত “জুনেদ টাইগার” ব্র্যান্ডের মসলার কোন অনুমোদন নেই এবং এটি নকল বলে জরিমানা করেছেন সিলেট ভোক্তা অধিকারের সহকারী পরিচারক শ্যামল পুরকাস্থ।
মিথ্যে অজুহাতে উদ্দেশ্য প্রনোদিত এই জরিমানার কারণে ব্যবসার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কাইফা মশলা প্রোডাক্টস কোম্পানী কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলননে কোম্পানির আরএসএম মশিউর রহমান লিখিত বক্তব্যে এমন আশঙ্কার কথা তোলে ধরেন।
তিনি বলেন, সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিগত ২রা মার্চ ২০২১ইং তারিখে বাংলাদেশের একমাত্র পণ্যের মান নির্ণয়কারী প্রতিষ্ঠান (বিএসটিআই) কর্তৃক ৩৬.০৫.০০০০.০১২.৬১.১৩৯.২০নং স্মারকে সিএম লাইসেন্স নং এস-১৫২৮/জি-৬/২১,এস-১৫২৯/জি-৬২১,এস-১৫২৯/জি-৬/২১,এস-১৫৩০/জি-৬/২১ও এস-১৫৩১/জি-৬/২১ প্রাপ্ত অনুমোদন সাপেক্ষে মেসার্স কাইফা মসলা প্রোডাক্টস কোম্পানি অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।
অত্যন্ত দুঃখের বিষয় হলো, গত ৫ সেপ্টেম্বর সিলেটের টুকেরবাজারের বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচারক শ্যামল পুরকাস্থ অভিযান পরিচালনা করে কাইফা মশলা প্রোডাক্টস কোম্পানীর “জুনেদ টাইগার” ব্র্যান্ডের মসলাকে অনুমোদনহীনও মানহীন ভেজাল পণ্য বলে কয়েকটি দোকানে নগদ জরিমানা আদায় করেন এবং প্রচুর পরিমানের মসলা নষ্ট করেন।
একই সাথে কাইফা মশলা প্রোডাক্টসের নামে মামলা রয়েছে বলে ভয়ভীতি প্রদর্শন করে উক্ত পণ্য বিক্রি না করতে নির্দেশ প্রদান করেন।
অথচ তাকে বিএসটিআই’র অনুমোদন সহ অন্যান্য কাগজ পত্র দেখাতে চাইলে তিনি কর্ণপাত করেননি।
এতে স্পস্টভাবে প্রতীয়মান হয় সিলেটের এই কাইফা মশলা প্রোডাক্টসের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে সুনাম ক্ষুন্ন করার লক্ষে অসাধু প্রতিদ্বন্ধি ব্যবসায়ীর যোগসাজসে এমন অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, জাতীয় ভোক্তা অধিকার সিলেট অফিসের এই অবৈধ জরিমানা ও কর্মকান্ডের প্রতিকার চেয়ে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মেসার্স কাইফা মসলা প্রোডাক্টস’র সত্ত্বাধিকারী মোঃ জুনেদ আহমদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল আলিম, সেলস রিপ্রেজেন্টার রাসেল আহমদ, সুহিনুর রহমান, জুসেদ আহমদ, মুরাদ আহমদ, আব্দুল আমিন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৮ বার
সর্বশেষ খবর
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন
- সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল
- আলোকিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে সংসদে সহযোগিতা চাইলেন এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর