শিরোনামঃ-

» অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরীকে আব্দুল জব্বার জলিল ট্রাস্ট চেয়ারম্যানের অভিনন্দন

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২১ | শুক্রবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান লক্ষ্মীপুর ও চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল জব্বার জলিল ট্রাস্টের চেয়ারম্যান ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার জলিল।

Manual1 Ad Code

শুক্রবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় আব্দুল জব্বার জলিল বলেন, জিল্লুর রহমান চৌধুরী তাঁর কর্মজীবনে যেখানেই পা রেখেছেন সেখানেই সততার স্বাক্ষর এবং উন্নয়নের দৃষ্টান্ত রেখে গেছেন। একজন মানুষের মধ্যে যেসব গুণাবলী থাকা প্রয়োজন তার সবই জিল্লুর রহমান চৌধুরীর মধ্যে রয়েছে।

তিনি অন্যায়, অত্যাচার, শোষণ-বঞ্চনা, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন এবং সর্বসাধারণের অধিকার বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ী মানবিক গুণাবলী সম্পন্ন জনবান্ধব এ কর্মকর্তা সম্মুখপানে এগিয়ে যাবার মধ্য দিয়ে এদেশের মানুষের দুর্নীতিমুক্ত সেবা প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual2 Ad Code

আব্দুল জব্বার জলিল, জিল্লুর রহমান চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার

Share Button

Callender

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031