- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» সিলেট সানের কার্যালয়ে দুঃসাহসিক চুরি
প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০২১ | বৃহস্পতিবার
ডেস্ক রিপার্টঃ
অনলাইন নিউজ পোর্টাল সিলেট সানের কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোর অফিসের তালা ভেঙে তিনটি দামি ল্যাপটপ নিয়ে গেছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে পরদিন বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছে সিলেট সান কর্তৃপক্ষ। এ ঘটনায় সিলেট সানের যুগ্ম সম্পাদক রবি কিরণ সিংহ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ৮৩৮) দায়ের করেছেন।
জিডিতে বলা হয়, সিলেট সান ডটকমের অফিস জিন্দাবাজারের ব্লু-ওয়াটার শপিং সিটির ৯ম তলায় অবস্থিত। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টার দিকে অফিসের যুগ্ম সম্পাদক রবি কিরণ সিংহ সকল কার্যক্রম শেষে কলাপসিবল গেইট তালা বন্ধ করে যান। দুপুর ১২টার দিকে তিনি অফিসে এসে দেখেন অফিসের গেইটের তালা খোলা। তখন অফিসের ভেতরে ঢুকে দেখতে পান তার ও বার্তা সম্পাদক সুলতান সুমনের টেবিলে থাকা ডেল-ই ৭২৪০ ব্রান্ডের দুটি ল্যাপটপ, যার মূল্য ৭০ হাজার টাকা এবং সিলেট সানের ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলুর টেবিলে থাকা তসিবা ব্রান্ডের একটি ল্যাপটপ, যার মূল্য ৫৫ হাজার টাকা সহ মোট তিনটি ল্যাপটপ নেই।
বিষয়টি তিনি ফয়সল আহমদ বাবলু সহ অন্যান্যদের অবগত করেন। ফয়সল আহমদ বাবলু এসে বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে অবগত করেন। তখন মার্কেট কর্তৃপক্ষ সিকিউরিটিদের জিহ্ঞাসা করেন। সে সময় মার্কেটের সুপারভাইজার আব্দুর রউফ বলেন, ‘তিনি সিলেট সানের অফিসের সামনে একজন লোককে সকাল ১০টার দিকে দেখেন। তবে তার মুখ দেখতে পাননি। মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ দেখলে বিষয়টি বুঝা যাবে।
তখন ফুটেজে দেখা যায়, তিনজন লোক ব্যাগের মধ্যে ল্যাপটপ জাতীয় কিছু নিয়ে লিফট থেকে নেমে দ্রুত চলে যাচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৪১০ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর