- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» অতিরিক্ত কর কমিশনার আবু সাঈদ সোহেলের বিদায় সংবর্ধনা
প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২১ | মঙ্গলবার
সময়মতো কর প্রদান করে দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে : কর কমিশনার মো. সাইফুল হক
স্টাফ রিপোর্টারঃ
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, সঠিক ও সময়মতো কর প্রদান করে আমাদেরকে দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। সরকারের রাজস্ব ভান্ডার উন্নতির মাধ্যমে দেশের উন্নয়নে আমরা ব্যাপক অবদান রাখতে পারি। তাই এব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে।
তিনি মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল’র বদলী উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে সততা, নিষ্ঠার সাথে কাজ করলে সম্মানের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অপরিসীম অবদান রাখা সম্ভব। তিনি বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, মো. নিজাম উদ্দিন খান ও পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট সজল কুমার রায়।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমদাদুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী, পঙ্কজ লাল রায়, উপ কর কমিশনার মো. আবু সাঈদ, মো. হামিদুল হক, আওরঙ্গজেব খান, আক্কাস আলী, মো. সেলিম রেজা, সহকারি কর কমিশনার মোহাম্মদ হোসাইন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, সিনিয়র সদস্য সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট সজল কুমার রায়, আতাউর রহমান সেগুল, মো. কামাল আহমদ, ইফতিয়াক হোসেন মঞ্জু, জহিরুল ইসলাম রিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু মো. আসাদ, সাবেক নির্বাচন কর্মকর্তা বিধু ভূষণ ভট্রাচার্য, বর্তমান সহ সভাপতি মো. খায়রুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন, সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মো. আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত কর কমিশনার আবু সাঈদ মো. সোহেল সিলেটে কর্মকালীন সময়ে বার ও বেঞ্চের সার্বিক সহযোগিতার প্রশংসা করে বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, সিলেটের এই বার ও বেঞ্চের কথা আমার মনে থাকবে। যেখানেই থাকি আমি আপনাদের পাশেই থাকবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি কর কমিশনার মো. সাইফুল হক, বিদায়ী অতিথি অতিরিক্ত কর কমিশনার আবু সাঈদ মো. সোহেল ও উপ কর কমিশনার আবু সাঈদকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কর আইনজীবী সমিতির সদস্য ও কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৮ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর