- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» বালাগঞ্জে পথ সভা ও উঠান বৈঠক সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে নির্বাচনে অংশ নিয়েছি : শফি এ চৌধুরী
প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২১ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জবাসীর পাশে ছিলাম, পাশে থাকবো ইনশাআল্লাহ। কোন ব্যক্তিগত লোভ-লালসায় নির্বাচনে আসেনি।
জনগণের সেবা করার উদ্দেশ্য নিয়ে এসেছি। কখনো ক্ষমতা ও অর্থবিত্তের আসায় কোন দলের কাছে সুযোগ সন্ধানী ছিলাম না।
তিনি বলেন, পিতার আদর্শকে লালন করে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করার তাগিদে এই উপ নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে জীবনের শেষ ইচ্ছেগুলো পূরণ করতে চাই। ইনশাআল্লাহ আমি আশা করি সিলেট-৩ আসনের ভোটাররা আমার সেই ইচ্ছাপূরণে সহযোগিতার হাত বাড়াবেন।
আমি কখনো কে কোন দল করেন এই ভেদাভেদ করিনি। সব সময় দলমতের উর্ধ্বে উঠে কাজ করার চেষ্টা করেছি। সংসদ সদস্য থাকালে দক্ষিণ সুরমা, ফেঞ্চুবাসীর উন্নয়নে যা করেছি, তা বিবেচনার দায়িত্ব আপনাদের। আমার বিশ্বাস দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সচেতন নাগরিক সমাজ সেটা বিবেচনা করবেন।
তিনি সোমবার (৩০ আগস্ট) বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর এবং কৈলনপুরে কয়েকটি নির্বাচনী পথ সভা ও উঠান বৈঠকে বক্তৃতাকালে এসব কথা বলেন।
শফি চৌধুরী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
এসময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


