শিরোনামঃ-

» সংগঠনবিরোধী কার্যকলাপে পরিবহণ শ্রমিকনেতা আনোয়ারকে বহিস্কার

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২১ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেন খানকে বহিস্কার করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (৩০ আগস্ট) সংগঠনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কারাদেশ দেওয়া হয়। বর্তমান কার্যকরি পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অপপ্রচার, আন্দোলন সংগ্রামে বিরোধিতা এবং শ্রমিক ইউনিয়নের স্বার্থবিরোধী কাজের জন্য সংগঠনের সংবিধানের ২৬নং ধারায় গত ২৮ আগস্ট কার্যকরি পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে এই পদ থেকে বহিস্কার করা হয়।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন উল্লেখ করেন, আজ থেকে সংগঠনের সকল ধরনের কার্যক্রম থেকে আনোয়ার হোসেনকে বিরত থাকতে নির্দেশ প্রদান কর করা হয়েছে এবং তার সাথে শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কাজ কিংবা লেনদেন না করার জন্য সকল শ্রমিক নেতৃবৃন্দের আহ্বান জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31