- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» ‘দেশব্যাপী দা’ওয়াতে ইসলামী’র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২১ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
“চারা রোপণ করুন, বৃক্ষে পরিণত করুন” স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আশেকানে রাসুলের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ এর সমাজকল্যাণ বিভাগ (এফজিআরএফ)। সারা বাংলাদেশের ন্যায় ২৭ আগস্ট ২০২১ শুক্রবার বাদ জুমা দুপুর ২.৩০ মিনিট থেকে সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আলমপুরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, দোয়া ও চারা রোপন এর মাধ্যমে শুরু হয় কর্মসূচি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ আজম খান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি, সিলেট রেঞ্জ উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুহাম্মদ জামাল আত্তারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ সাব ইন্সপেক্টর মুহাম্মদ শহিদুর রহমান সোহেল, সিলেট মহানগর আওয়ামীলীগ ২৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ ছয়েফ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষকলীগ নেতা মুহাম্মদ শামীম, মহানগর ছাত্রলীগ নেতা মুহাম্মদ জাকিরুল ইসলাম জাকির।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
দাওয়াতে ইসলামী বাংলাদেশ, সিলেট জোনের সভাপতি মুহাম্মদ আলফেসানী আত্তারী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তাগন বলেন, সবুজ পৃথিবী বিনির্মাণে দাওয়াতে ইসলামী বিশ্বব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। কেননা বৃক্ষরোপণে অগণিত দুনিয়া ও আখেরাতের কল্যাণ রয়েছে বুখারী শরীফে রাসূলে কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেন, “যে ব্যক্তি গাছ রোপন করে অথবা বীজ বপন করে অতঃপর সেখান থেকে মানুষ, পাখি বা প্রাণী আহার করে তবে তা (রোপন কারীর) জন্য সদকা স্বরুপ”।
বক্তাগণ বলেন, দাওয়াতে ইসলামী বিশ্বব্যাপি মানবতার কল্যাণে বিভিন্ন কাজ পরিচালনা করে আসছে,করোনা মহামারীতে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ পরিবারকে খাদ্য ও অর্থ সহযোগিতা দিয়েছে, থ্যালেসিমিয়া সহ বিভিন্ন রোগীদের রক্ত প্রদান করছে।
এছাড়াও করোনা আক্রান্তের মৃত্যুবরণকারীদের বিনামূল্যে দাফন-কাফনের ব্যাবস্থা করে যাচ্ছে।
বক্তাগণ দা’ওয়াতে ইসলামীর সকল কাজে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং আগামী ২ সেপ্টেম্বর দাওয়াতে ইসলামীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী কে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য আহ্বান জানান। সর্বশেষ পথকলি, মাঠে, শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৭ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


