- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» যদি যোগ্য প্রার্থী হই তবে আপনারা মূল্যায়ন করবেন : শফি আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২১ | বৃহস্পতিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, এই আসনের উপ-নির্বাচনে যারা প্রতিদ্ব›দ্বীতা করছেন, তাঁদের মধ্যে আমি যদি যোগ্য হই, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর জন্য কিছু করে থাকি তবে আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে আপনারা আমাকে মূল্যায়ন করবেন।
একটি বিয়ের অনুষ্ঠান হলেও উভয়পক্ষ পাত্র এবং পাত্রীর যোগ্যতা মূল্যায়ন করেন। নির্বাচন হচ্ছে সেরকম একটি অনুষ্ঠান।
এখানেও যোগ্যতার মাপকাঠিতে ভোটাররা একজন যোগ্য প্রার্থী নির্বাচন করে থাকেন। আমি বিগত তিন যুগ ধরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জবাসীর পাশে রয়েছি। এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছি। একটি কাজ আমার বাকি রয়েছে, আর সেটি হচ্ছে এই অঞ্চলের ঘরে ঘরে গ্যাসের সুবিধা পৌছে দেওয়া। মা বোনেরা অনেক কষ্ট করে রান্নার কাজ করেন। এছাড়া বৃক্ষনিধনের বিষয়টিও এর সাথে জড়িত। ইনশাআল্লাহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর এই কষ্ট লাঘব হবে।
জীবনের শেষ নির্বাচন উল্লেখ্য করে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী দলমতের উর্ধ্বে উঠে তাঁকে মটর গাড়ি (কার) মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) আলহাজ্ব শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমার মোগলাবাজারে এক নির্বাচনী সভায় বক্তৃতাকালে এই আহ্বান জানান।
এর আগে তিনি জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ বাজার, হাজীগঞ্জ বাজার এবং দাঊদপুর ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ করেন। রাতে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বালাগঞ্জের পূর্ব গৌরিপুর ইউনিয়নে এবং দক্ষিণ সুরমার লালাবাজারে আরো দুটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এসময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৭০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


