শিরোনামঃ-

» শোকাবহ আগস্ট উপলক্ষে ৮ নং ওয়ার্ড কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২১ | বুধবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ সিলেট মহানগর ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (২৫ আগস্ট) আখালিয়াস্থ বর্ডার গার্ড স্কুল সংলগ্ন এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

যুবলীগ লীগ নেতা রাজন মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর কৃষকলীগের সহ সভাপতি ডা. নজরুল ইসলাম ফারুকী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারি। তার ডাকে পাকিস্তানের শোষক গোষ্ঠীর হাত থেকে মুক্তি পেতে জাতি র্ধম-বর্ণ নির্বিশেষে এ দেশের কৃষক-শ্রমিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সিলেট মহানগর যুবলীগ নেতা মুফতি আনিসুর রহমান তিতাস, সিলেট মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকেন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য একরাম হোসেন, যুবলীগ নেতা রতীন্দ্র দাশ ভক্ত, মহানগর ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ইমন, সাহান আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহিন আহমদ, অভি, রাহাত আহমদ, মাছুম আহমদ, মামুন আহমদ, রিপন, জাকির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930