শিরোনামঃ-

» জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে আঞ্জুমানে খেদমতে কুরআনকে আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২১ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে আঞ্জুমানে খেদমতে কুরআন, সিলেটকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ আঞ্জুমানে খেদমতে কুরআন, সিলেট এর কার্যালয়ে অনুদানের টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

আন্জুুমানে খেদমতে কুরআন, সিলেটের সভাপতি সৈয়দ একরামুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, আঞ্জুমানে খেদমতে কুরআন, সিলেটের প্রকাশনা সম্পাদক ডা. এইচ. এম সোলায়মান, সহ সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান সিরাজী, দাওয়া সেক্রেটারি আব্দুল বাছিত লিমন, সহ অফিস সম্পাদক শাহ মাহমুল হক, কোহিনূর আহমদ, বখতিয়ার আহমদ ইমরান, শাহিন আহমদ জয় প্রমুখ।

অনুষ্ঠান শেষে আঞ্জুমানে খেদমতে কুরআন, সিলেটের সভাপতি সৈয়দ একরামুল হকের কাছে নগদ অর্থ প্রদান করেন, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ অতিথিবৃন্দ। উল্লেখ্য, আঞ্জুমানে খেদমতে কুরআন সংগঠনটি সকলের সহযোগিতা নিয়ে বেওয়ারিশ লাশ দাফন, মৃত ব্যক্তির গোসল দান সহ ধর্মীয় ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930