শিরোনামঃ-

» এমরান চৌধুরীকে গ্রেফতারে জেলা ও মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২১ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
বিএনপি এডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযা থেকে ফেরার পথে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

অবিলম্বে এডভোকেট এমরান চৌধুরী সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

Manual6 Ad Code

এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, করোনা মহামারীতেও আওয়ামীলীগের ফ্যাসিবাদী চরিত্রের কোন পরিবর্তন হয়নি।

করোনায় মৃত্যুবরণ করা এক বিএনপি নেতার জানাযার নামাজ থেকে ফেরার পথে সাবেক ছাত্রনেতা সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করা অমানবিক ও মানবাধিকার পরিপন্থী।

করোনাকালেও পুলিশ বিরোধী নেতাকর্মীদের নির্যাতন থেকে ন্যূনতম সময়ের জন্যও বিরত থাকেনি।

Manual8 Ad Code

তারা বলেন, এডভোকেট এমরান চৌধুরী সহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। করোনা মহামারীর এই দুঃসময়ে বিরোধী নেতাকর্মীদের উপর থেকে হামলা-মামলা, গ্রেফতার নির্যাতন বন্ধ করুন।

Manual3 Ad Code

জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সরকার দলের লাঠিয়াল বাহিনীর আচরণ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২২ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930