শিরোনামঃ-

» নির্বাচিত হলে এক ইঞ্চি কৃষি জমিও অনাবাদি থাকবে না : শফি এ চৌধুরী

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২১ | সোমবার

Manual1 Ad Code

ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে মতবিনিময় সভা

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, কৃষি প্রধান এই বাংলাদেশে হাজার হাজার হেক্টর কৃষি জমি প্রতি বছর অনাবাদি থেকে যায়। আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জেও এমন শত শত হেক্টর কৃষি জমি জলাবদ্ধতা সহ নানা প্রতিবন্ধকতার কারণে প্রতি বছর অনাবাদি থাকছে। বছর বছর বিদেশ থেকে শতশত মেট্রিক টন চাল আমদানি করতে হয় আমাদের। অথচ এসব জমিতে ফসল উৎপাদন করে কৃষকরা স্বাবলম্বি হওয়ার পাশাপাশি দেশের চাল আমদানি হ্রাস করা সম্ভব হতো। পানি উন্নয়ন বোর্ডের অদুরদর্শিতার কারণে কৃষকরা এমন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

ইনশাআল্লাহ আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপ নির্বাচনে আমাকে মটর গাড়ি (কার) মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কোন অনাবাদি কৃষি জমি থাকবে না। শফি চৌধুরী বলেন, আমি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রাজনীতি করি। তাদের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা চালাই সব সময়। ইনশাআল্লাহ এই চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি সোমবার (২৩ আগস্ট) ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও, ঘিলাচড়া, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন, উত্তর কুশিয়ারা এবং কটালপুর সেনের বাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

Manual5 Ad Code

রাতে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমার দাউদপুর এবং জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর ও ছব্দলপুর গ্রামে গণসংযোগ করেন এবং পৃথক তিনটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

এসময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬০ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930