শিরোনামঃ-

» বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়ার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

প্রকাশিত: ২১. আগস্ট. ২০২১ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা, ৪নং খাদিম পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব আফরোজ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual7 Ad Code

শনিবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বিএনপি নেতা বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব আফরোজ মিয়া একজন সমাজসেবক, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে গেছেন।

তিনি বলেন, আফরোজ মিয়া মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপি প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।

Manual5 Ad Code

সদর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দল একজন নিবেদিত নেতাকে হারিয়েছে। আফরোজ মিয়ার মৃত্যুতে তার এলাকাবাসীর ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, আফরোজ মিয়া শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual5 Ad Code

শনিবার বাদ জোহর ইসলাম পুর ফালগুনী জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31