শিরোনামঃ-

» সিলেটে সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের শোরুমের উদ্বোধন

প্রকাশিত: ২০. আগস্ট. ২০২১ | শুক্রবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের সিলেট শাখার শো-রুমের উদ্বোধন করা হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (২০ আগস্ট) বেলা ২টায় সিলেট নগরীর উপশহরস্থ এন.কে টাওয়ারের (২য় তলায়) এই শোরুমের উদ্বোধন করেন, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সাত্তার খান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. সাত্তার খান বলেন, সিলেটের ক্রেতাদের সুবিধার জন্য এই শাখার উদ্বোধন করা হয়েছে। যাতে ক্রেতারা স্বনামধন্য এই প্রতিষ্ঠানের স্যানিটারি মালামাল সহজেই তাদের বাসাবাড়ি তৈরি করার জন্য ক্রয় করতে পারেন। এমনকি ব্যবসায়ীরাও সহজে এই শোরুম থেকে মালামাল ক্রেতাদের কাছে সহজে পৌছে দিতে পারবেন। সিলেটের ব্যবসায়ীরাও স্যানিটারী মালামাল বিক্রি এর মাধ্যমে প্রতিটা গ্রাহকের কাছে এই সেবা পৌছে দিতে পারেন। তিনি আরো বলেন, এই শোরুম খোলায় সিলেট বিভাগে বেকার যুবকরা এই প্রতিষ্ঠান থেকে মালামাল নিয়ে তারাও ব্যবসা শুরু করতে পারবে।

Manual2 Ad Code

সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের সিলেট ডিভিশনের রিজিওনাল ম্যানেজার মো. তরিকুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর এডমিন তালহা সাত্তার খান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান (মনির), প্রোডাকশন ডিরেক্টর মো. মোয়াজ্জেম হোসেন সহ সিলেটের সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজের ডিলারবৃন্দ ও তাদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন উপশহর ডি ব্লকের শাহজালাল (রহ.) জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31