শিরোনামঃ-

» ওয়েভস’র ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন

প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২১ | বুধবার


Manual8 Ad Code

বিপন্ন মানুষকে সেবা প্রদান একটি মহৎ কাজ : আলহাজ আশফাক আহমদ

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ওয়েভস সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলহাজ আশফাক আহমদ বলেছেন, করোনা সংক্রমনের এ সময়ে অক্সিজেনের জন্য মানুষ যখন হাহাকার করছে, বিপন্ন মানুষের সেবায় তখন এগিয়ে এসেছে ওয়েভস সমাজকল্যাণ সংস্থা, কারণ বিপন্ন মানুষকে সেবা প্রদান একটি মহৎ কাজ।

তিনি সবাইকে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে সমাজের মানুষের সেবায় এগিয়ে আসায় প্রবাসী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Manual8 Ad Code

সমাজ উন্নয়নমুলক সংগঠন ওয়েভস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার (১৮ আগস্ট) সকালে ফ্রি অক্সিজেন সেবা কার্য্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

ওয়েভস সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আলীম জুয়েলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার সহ সভাপতি আফজাল হোসেন, সদস্য ও আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সদস্য ও প্রবীন মুরব্বী মাহতাবুর রহমান, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ’র সভাপতি এম সমছু মিয়া, আশাউল আনাম মাশাফি, অভিজিৎ দাশ দেবু, ফরিদ আহমদ, লায়েক আহমদ প্রমূখ। অক্সিজেন সেবা গ্রহণে আগ্রহীদেরকে ০১৭১১৪৪৯৩৯০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930