শিরোনামঃ-

» জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট ও সরকারি এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের প্রার্থনা সভা

প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২১ | বুধবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট ও সিলেটের সরকারি এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের উদ্যোগে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (১৮ আগস্ট) দুপুরে সিলেটের পাবলিক প্রসিকিউটরের কনফারেন্স রুমে এই প্রার্থনা সভাটি অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সিনিয়র আইনজীবী বিপ্রদাস ভট্টাচার্যের পরিচালনায় আয়োজিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট কিশোর কুমার কর, সহকারী সরকারি কৌশলী এডভোকেট সন্তু দাস, এডভোকেট দেবতোষ দেব, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট রনজিত সরকার, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট পান্না লাল দাস, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শংকর লাল দাস, এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, অতিরিক্ত সরকারি কৌশলী এডভোকেট বিনয় ভূষণ দাস, এডভোকেট বিজয় কুমার দেব, এডভোকেট নির্মল কান্তি দে, এডভোকেট দেবাশীষ দাস পুরকায়স্থ, এডভোকেট মিন্টু লাল গুণ, এডভোকেট বিদ্যুৎ পাল চয়ন, এডভোকেট সমীরন চন্দ্র দেব, এডভোকেট অশোক কুমার দেব লিটন, এডভোকেট অঞ্জন দে, এডভোকেট বনশ্রী দাস অপু, এডভোকেট পংকজ দাস, এডভোকেট দিলীপ কুমার দেব, এডভোকেট অরবিন্দু সরকার, এডভোকেট রাখাল চন্দ্র দাস, এডভোকেট কানাই লাল দাস কানু, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৭ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930