শিরোনামঃ-

» সিলেটে কুরিয়ার সার্ভিস এ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২১ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

সিলেটের কুরিয়ার ও ডেলিভারী সার্ভিস কোম্পানীর মালিকদের নিয়ে যাত্রা শুরু করল ‘কুরিয়ার সার্ভিস এ্যাসোসিয়েশন অব সিলেট- কেসাস’।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে নগরী জিন্দাবাজারস্থ আহনাফ অনলাইন সার্ভিস এর অফিসে কুরিয়ার ও ডেলিভারী সার্ভিস কোম্পানীর মালিকদের নিয়ে এক মতবিনিময় সভায় সংগঠনটি গঠন করা হয়।

Manual4 Ad Code

এতে সভাপতিত্ব করেন, আহনাফ অনলাইন সার্ভিস এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরান ফরিদ।

সভায় সর্বসম্মতিক্রমে আহনাফ অনলাইন এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরান ফরিদকে আহবায়ক, কুইক ডেলিভারী সার্ভিস এর সিইও এস.আর তালুকদার ও ইজি কুরিয়ার এর সিইও রিয়াদ আলমগীরকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

Manual7 Ad Code

সভায় সংগঠনটি আহবায়ক মো. কামরান ফরিদ বলেন, কেসাস সিলেটে ব্যবসা পরিচালনকারী ডেলিভারী সার্ভিস প্রোভাইডারদের ব্যবসায়ীক উন্নয়নে কাজ করবে।

Manual4 Ad Code

কেসাসের মুল লক্ষ্য হলো সিলেটের সকল ডেলিভারী কোম্পানীকে এক সাথে সমন্বয় করে সার্ভিস প্রোভাইডার, মার্চেন্ট ও কাস্টমারদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। মার্চেন্ট ও কাস্টমাররা যাতে সর্বোচ্ছ সেবা পায় এটি নিশ্চিত করা।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31