শিরোনামঃ-

» রেহানা মাসুকের মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের কুরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২১ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সহধর্মিণী ও যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ অমির মাতা, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদিকা মরহুমা রেহানা মাসুকের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পবিত্র কুরআন শরীফ খতম, দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিলেট মহানগর ছাত্রলীগের ১৭নং ওয়ার্ড ছাত্রলীগ।

শনিবার (১৪ আগস্ট) বাদ আছর নগরীর কাজীটুলা জামে মসজিদে সিলেট মহানগর ছাত্রলীগের ১৭নং ওয়ার্ড সভাপতি শাহিদুল ইসলাম সৌমিকের উদ্যোগ এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এতে উপস্থিত ছিলেন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া আহমেদ, ১৭নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ সভাপতি ইশতিয়াক আলী সুমন, সাধারণ সম্পাদক তারেক আহমেদ চৌধুরী, মহানগর যুবলীগ নেতা মর্তুজা আহমদ এন্টি, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম রশিদ চৌধুরী, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মকবুল হোসাইন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা আবির আল আজাদ মুন্না, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, নাহিয়ান আহমেদ তমাল, নাহিদুল ইসলাম শাফায়াত, গাজী রাতুল, শাহাদাত হোসেন, পারভেজ মোশারফ প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31