শিরোনামঃ-

» জাতীয় শোক দিবস উপলক্ষে ছড়ার ই-ম্যাগ টুংটাং প্রথম প্রিন্ট ভার্সন এর প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২১ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে ছড়ার ই-ম্যাগ টুংটাং প্রথম প্রিন্ট ভার্সন এর প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

শনিবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে এ প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ছড়াকার ও সাংবাদিক সালাম মশরুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সংগঠক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক রেডটাইমস সৌমিত্র দেব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ছড়াকার টুংটাং সম্পাদক শাহাদত বখ্ত শাহেদ।

Manual6 Ad Code

প্রধান অতিথি অধ্যাপক মো. জাকির হোসেন তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হলে সৎ রাজনীতি ও সাহিত্যের বিভিন্ন মাধ্যমে তা তুলে ধরতে হবে।

তিনি বলেন, ছড়া সাহিত্য নিয়ে টুংটাং সম্পাদক যেভাবে বাংলাদেশের তথা বিশ দরবারে ছড়া সাহিত্যকে তুলে ধরেছেন তা অবশ্যই আমাদের গর্বের বিষয়। ছড়া সাহিত্য নিয়ে সিলেটে যেভাবে কাজ হচ্ছে ভবিষৎতে যেন সেই ধারাবাহিকতা বজায় থাকে।

অনন্যদের মধ্য বক্তব্য রাখেন, ছড়াকার পরিতোষ বাবলু। ছড়াকেন্দ্রের সভাপতি দুলাল শর্মা চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য আবুল মহসিন চৌধুরী মাসুদ, ছড়া পাঠ করেন ছাদির হুসাইন ছাদি ও কাজী রিফাত আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি ছড়াটিভি সরাসরি সম্প্রচার করে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31