শিরোনামঃ-

» সিলেটে ইসলামী আন্দোলনের আল-কারীম ফ্রী অক্সিজেন সেবা উদ্বোধন

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২১ | শুক্রবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর নির্দেশে দেশের অন্যান্য ইউনিটের ন্যায় সিলেটেও ফ্রী অক্সিজেন সেবা শুরু হয়েছে।

শুক্রবার (১৩ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল-কারীম ফ্রী অক্সিজেন সেবার আহবায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান ও সদস্য সচিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, করোনাকালীন এই দুঃসময়ে শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের পাশে আছে। বর্তমানে সারাদেশের ন্যায় সিলেটেও করোনা আক্রান্ত রোগীদের জন্য মেডিকেল অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। যার কারণে অসহায় মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন।

Manual2 Ad Code

তারা বলেন, পীর সাহেব চরমোনাই এর নির্দেশে সংকটকালীন এই সময়ে মানবতার পাশে দাঁড়ানোর লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে আল-কারীম ফ্রী অক্সিজেন সেবা শুরু করা হয়েছে।

Manual7 Ad Code

এই সেবার আওতায় সিলেটের যেকোন প্রান্ত থেকে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করে সেবা গ্রহণ করতে পারবেন। (০১৭৪১-৬১৮১৪৫, ০১৯৫২-৯০১০০২)।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930