- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেট জেলা কৃষকদলের দোয়া ও মিলাদ মাহফিল
প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২১ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মনির উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে সিলেট জেলা কৃষক দলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর (১৩ আগস্ট) হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি ফজলুল হক আসপিয়া, কেন্দ্রীয় নির্বাহী নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সহ অসুস্থ সকল বিএনপি নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক ও টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজু, মহানগর বিএনপির সহ সম্পাদক হাজী মুফতি নেহাল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর, হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, জকিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মাসুক আহমদ, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক শহীদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফয়জুল ইসলাম পীর, সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুরুল আমিন নুরুল, এয়ারপোর্ট থানা কৃষকদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল খালিক, আব্দুর রহিম, ফারুক আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৫২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


