শিরোনামঃ-

» বঙ্গবন্ধু আজীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন : হাবিব

প্রকাশিত: ১১. আগস্ট. ২০২১ | বুধবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এম এ মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: দিলু মিয়ার পরিচালনায় বুধবার (১১ আগষ্ট) অনুস্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন।

অথচ তিনি একটিবারও তাঁর ব্যক্তিগত কারণে কারাগারে যাননি। প্রত্যেকবারই তিনি দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজোড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন সামছ, ময়নুল ইসলাম সালেহ, মশিউর রহমান এহিয়া, আব্দুল জলিল, পশ্চিম গৌরীপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মঞ্জু, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা তোয়াজিদুল হক তুহিন, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৪ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930