শিরোনামঃ-

» মানবিক কাজে কেন্দ্রীয় যুবলীগের উপহার পেলো সিলেট মহানগর যুবলীগ

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২১ | সোমবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে করোনা মোকাবেলায় সামাজিক কর্মকান্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট মহানগর যুবলীগকে অসহায় মানুষদের অক্সিজেন সেবা দানের জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (৯ আগস্ট) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির হাতে এ অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন। মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের ১২টি জেলা ও মহানগর যুবলীগের ইউনিটকে এ উপহার প্রদান করা হয়।

উপহার হিসেবে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ শেষে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে আমি ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে বাংলাদেশে ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে সিলেট মহানগর যুবলীগ অসহায়, ছিন্নমূল, নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষকে সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছি। খাদ্য সামগ্রী বিতরণ, করোনা প্রতিরোধে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, সবজি বিতরণ, গণসচেতনতামূলক লিফলেট বিতরণ, প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ, রোজাদারদের মধ্যে সেহরী ও ইফতার বিতরণ সহ মানবিক সকল কাজে সিলেট মহানগর যুবলীগ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

Manual8 Ad Code

এছাড়াও দেশে করোনা দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সিলেটে মহামারি করোনা ভাইরাসের কারণে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন থেকে আমরা মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌছে দিচ্ছি। সিলেটের যে কোন প্রান্ত থেকে দিনে অথবা রাতে মহানগর যুবলীগের হটলাইনে ফোন আসা মাত্রই করোনার মুমুর্ষ রোগীকে আমরা এবং মহানগর যুবলীগের স্বেচ্ছাসেবী টিম অক্সিজেন পৌছে দিচ্ছে।

তিনি বলেন, আজকে কেন্দ্রীয় যুবলীগ থেকে যে উপহার পেয়েছি এটা শুধু সিলেট মহানগর যুবলীগের উপহার নয়, এটা সারা সিলেটবাসীর উপহার। এ উপহার সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সকল নেতাকর্মীর উপহার।

Manual3 Ad Code

এ উপহার পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি আগামী দিনে এ উপহার জনগণের সেবায় কাজের অনুপ্রেরণা যোগাবে। আমি সারাজীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের প্রতি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930