শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না : হাবিব

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২১ | সোমবার


Manual6 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (৯ আগষ্ট) বিকেলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ঋষিকেশ দেব রন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।

Manual5 Ad Code

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভুমিকা অনস্বীকার্য।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মশাহিদ আলী, জেলা আওয়ামীলীগের সদস্য এ.আর সেলিম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রাজু আহমদ রাজা, মিসবাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, প্রচার সম্পাদক হাজি, সাইফুল ইসলাম, এনাম আহমদ, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী,সাবেক ছাত্রনেতা আশাফাকুল ইসলাম সাব্বির,সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, দিদারুল আলম নিমু।

Manual4 Ad Code

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কামরানুল ইসলাম, শাহীন খান, নাসির উদ্দিন, হাজি আবু মিয়া, নাহিদ হাসান, হাজি খসরু মিয়া, মনি বাবু, সামাদ মেম্বার, কাজল মিয়া, তৈয়বুর রহমান শাহিন, তরিকুল ইসলাম ময়না, মিরন আহমদ, কাবুল মিয়া, যুবলীগ নেতা ফাহিম আহমদ শাহ প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930