শিরোনামঃ-

» মহানগর শ্রমিকলীগের দোয়া মাহফিল

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২১ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল জাতির শ্রেষ্ট সন্তান : শাহরিয়ার কবির সেলিম

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর শ্রমিকলীগের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার (৫ আগস্ট) বাদ আসর সিলেট জজ কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

দোয়াপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় মহানগর শ্রমিকলীগ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক এম শাহরিয়ার কবির সেলিম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল দেশের মধ্যে গর্বিত ও শ্রেষ্ট সন্তান। ৭৫ সালের ১৫ আগস্ট কুচক্রি মহল ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু সপরিবারের সাথে শেখ কামালও খুনির বুলেটের আঘাতে নিহত হন।

Manual7 Ad Code

১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবার হত্যাকান্ড ছিল পৃথিবীর নিকৃষ্টতম একটি ঘটনা। সেজন্য জাতি মহান আল্লাহর কাছে সেই সব ঘাতক খুনীদের বিচার চেয়েছিল। বাংলার মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার খুনীদের বিচার করেছে। তাই পলাতক খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।

Manual5 Ad Code

জর্জ কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শেখ মো. ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে আকুতি জানিয়ে একই সাথে ১৫ আগস্ট হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনা করা হয়।

মিলাদ মাহফিল ও দোয়ায় অংশগ্রহণ করেন, মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি এড. আলতাফ হোসেন, তাজ খান আলম, আবুল বাশার, মাহবুবুল হক, মাছুম আহমদ, নাজমুল ইসলাম মাছুম, এনামুল হক লিলু, আব্দুল জলিল লেবু, রাসেল উজ্জামান, আব্দুল করিম পাখি, হরিলাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম, ইয়াসিন আহমদ সুমন, সহ সাধারণ সম্পাদক মির্জা আব্দুল হামিদ অভি, আব্দুর রহমান, ফয়সল আহমদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন জীবন, সজিব মালাকার, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ ও রুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম আহমদ মনোহর, কার্যকরি সদস্য মিজানুর রহমান, মো. হারুন আহমদ, ছাত্রলীগ নেতা ইবাদ খান দিনার, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক জানে আলম, মতিন আহমদ, গোলাম কিবরিয়া, সদস্য সচিব আশিকুর রহমান, মতিউর রহমান বাবলু, টিপু চৌধুরী, বশির আহমদ, মো. শাহজাহান সাজু, মো. শাহজাহান মিয়া, ছাত্রলীগ নেতা বখতিয়ার আহমদ যুহুরী, মাসুদুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31