শিরোনামঃ-

» করোনায় ইন্তেকাল করেছেন ব্যবসায়ী নেতা হাজী মনোজ্জির আলী

প্রকাশিত: ০২. আগস্ট. ২০২১ | সোমবার


Manual7 Ad Code
নিজস্ব রিপোর্টারঃ
সিলেট শাহজালাল উপশহরের বাসিন্ধা সিলেট নগরীর জিন্দাবাজারস্থ লতিফ সেন্টার এসোসিয়েশনের সদস্য ও শাহজালাল উপশহরস্থ ডি ব্লক জামে মসজিদ কমিটির অন্যতম সদস্য হাজী মো: মনোজ্জির আলী আজ সোমবার (২ আগস্ট) সকাল ৭টায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত ২৩ জুলাই তাঁর শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর এবং তিনি ৫ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। মরহুমের গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জের দনারাম।
মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে আজ সোমবার (২ আগস্ট) বাদ আছর ৫টা ১৫ মিনিটে শাহজালাল উপশহরস্থ ডি ব্লক জামে মসজিদ প্রাঙ্গণে।
মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়ার দরখাস্ত করেছেন তাঁর ছেলে মিনহাজ ইসলাম। আল্লাহ যেন মরহুমকে বেহেস্ত নসীব করেন। আমীন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930