শিরোনামঃ-

» সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে সিলেট মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া

প্রকাশিত: ২৭. জুলাই. ২০২১ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

ডিজিটাল বাংলাদেশের রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিনে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া মাহফিল হয়।

Manual8 Ad Code

দোয়া মাহফিলে রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশবাসী সহ করোনায় ভাইরাসে আক্রান্ত সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শিরনী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার সহ সিলেট মহানগর যুবলীগ ও মহানগরের ২৭টি ওয়ার্ড যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031