শিরোনামঃ-

» উপজেলা যুবদল হতে বহিস্কার হলেন শফি খান

প্রকাশিত: ২৫. জুলাই. ২০২১ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফি খানকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খরা ভঙ্গের অভিযোগ এনে তাকে দলের সব ধরনের কর্মকান্ড থেকে অব্যাহতপূর্বক বহিস্কার করা হয়। সিলেট জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রবিবার (২৫ জুলাই) সিলেট জেলা যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা ফখরুল ইসলাম রুমেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমান সরকারের অধীনে সকল নির্বাচন বিএনপি প্রত্যাখান করেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ উপ-নির্বাচনে প্রার্থীর হওয়ায় এক বিএনপিকে নেতাকে বহিস্কার করা হয়েছে। এমতাবস্থায় বহিস্কৃত এই প্রার্থীর পক্ষে প্রচারণায় নিজেকে সম্পৃক্ত করা দলীয় শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য। যে কারনে যুগ্ম আহ্বায়ক শফি খানকে পূর্বে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় শোকজ নোটিশ করা হয়। নোটিশের জবাবে শফি খান এহেন কার্যকলাপে আর তা সম্পৃক্ততা থাকবে না বলে লিখিত প্রতিশ্রুতি দেন।

কিন্তু দেখা গেছে শফি খান উক্ত প্রার্থীর বিভিন্ন নির্বাচনী প্রচারণায় এখনও নিজেকে নিয়োজিত রেখেছেন, যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থি।

Manual6 Ad Code

এমতাবস্থায় জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদের অনুমতিক্রমে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে শফি খানকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৬ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031