শিরোনামঃ-

» ফেঞ্চুগঞ্জে একটি গ্রামও অবহেলিত থাকবে না : হাবিবুর রহমান হাবিব

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২১ | শনিবার

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ফেঞ্চুগঞ্জে একটি গ্রামও অবহেলিত থাকবে না।

Manual8 Ad Code

২৮ জুলাই নির্বাচনে আমি যদি নির্বাচিত হই ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি গ্রামও অনুন্নত থাকবে না। ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা গ্রাম উপজেলা সদর থেকে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারনে এ গ্রামটি অবহেলিত রয়েছে। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে প্রথমেই আমি এই গ্রামের যোগাযোগ ব্যবস্হা সহজতর করবো।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর এ লক্ষ্যকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে । সরকারের এই উদ্দ্যােগ বাস্তবায়ন হলে দেশের প্রতিটি এলাকার জনগন এর সুফল ভোগ করতে পারবে ।

হাবিবুর রহমান হাবিব আজ ২৪ জুলাই শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা, ছত্রিশ, পিটাইটিকর গ্রামে গণসংযোগ ও পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ-সভাপতি রাজু আহমদ রাজা, আব্দুল কাদির খান, সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, আব্দুল হাই খসরু, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা।

Manual1 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী পল্লী গ্রুপের সিনিয়র পরিচালক ফাহিম রহমান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আজিজুর রহমান আজিজ, হাজী এনাম আহমদ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, বিজন দেবনাথ, আশরাফুল ইসলাম সাব্বির, ঋষিকেশ দে, শহিদুর রহমান রুমান, লোকমান আহমদ, আব্দুল কাইয়ুম, তরিকুল ইসলাম ময়না. উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ্, যুবলীগ নেতা মিজানুর বাবেল, ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ শাহ্, মুহিত হোসেন শাহ্, রায়হান আহমদ শাহ্, রেজন আহমদ শাহ্।

এর আগে হাবিবুর রহমান হাবিব ফেঞ্চুগঞ্জ বাজারের গনসংযোগ করেন ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031