শিরোনামঃ-

» মোগলাবাজারে প্রতিপক্ষের হামলায় নারী-শিশু সহ আহত ৪

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২১ | শনিবার


Manual8 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

সিলেটের মোগলাবাজারে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশু সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টায় থানার আলমদীন গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন একই গ্রামের প্রতিবন্ধী হামিদুল ইসলাম রেজওয়ান (৩৫), রেজওয়ানের স্ত্রী লিপি বেগম (২২), রেজওয়ানের বোন জেসমিন বেগম (৩২) এবং রেজওয়ানের ১১ দিনের এক শিশু। আহতদের প্রথমে দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

এ ঘটনায় আহত প্রতিবন্ধী রেজওয়ানের বোন নাজমিন বেগম শুক্রবার বিকেলে ৮ জনকে এজাহারভুক্ত করে ১১ জনের বিরুদ্ধে মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Manual2 Ad Code

অভিযুক্তরা হলেন- একই আলমদীন গ্রামের আবুল কালাম সুবল, আব্দুল আলিম, শামীম, জিলু মিয়া, মালাই, জুনেদ, ওলি মিয়া, জহির আলী সহ অজ্ঞাতনামা আরো ৩ জন।

এসএমপি’র মোগলাবাজার থানার ওসি এম, শামসুদ্দোহা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031