শিরোনামঃ-

» আধুনিক ও নান্দনিক বালাগঞ্জ গড়ে তুলতে চাই : হাবিবুর রহমান হাবিব

প্রকাশিত: ২২. জুলাই. ২০২১ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বালাগঞ্জ উপজেলা একটি কৃষি ও মৎস্য সম্পদে ভরপুর এলাকা। এই এলাকাকে ঢেলে সাজাতে হলে যোগাযোগ ও শিক্ষা ব্যাবস্হাকে আর উন্নত করতে হবে। আগামী ২৮শে জুলাই আমি যদি নির্বাচিত হই বালাগঞ্জ উপজেলার সমস্যাগুলো সামাধানের জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ।

হাবিবুর রহমান হাবিব বৃহস্পতিবার (২২ জুলাই) বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাকির আহমদ শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর, আজিজুর রহমান লকুজ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জুনেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন আহমদ।

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান, ইয়াবর আলী, মােগল গাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরন মিয়া, প্রবাসী পল্লী গ্রুপের সিনিয়র পরিচালক ফাহিম রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী, আফতাব আলী, মঈনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সেচ্ছাসেবক লীগ নেতা চঞ্চল পাল প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৬ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031