শিরোনামঃ-

» কর্মহীন দলীয় নেতাকর্মীর মাঝে এমদাদ চৌধুরীর ঈদ উপহার বিতরণ অব্যাহত

প্রকাশিত: ১৯. জুলাই. ২০২১ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চলমান লকডাউনে কর্মহীন মহানগরের বিভিন্ন ওয়ার্ড বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ ২য় দিনের মতো অব্যাহত রেখেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

Manual5 Ad Code

সোমবার (১৯ জুলাই) রাতে নগরীর আম্বরখানা এলাকায় উপস্থিত বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে স্ব স্ব ওয়ার্ডের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মহীন দলীয় নেতাকর্মীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফজাল উদ্দিন, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, সমাজসেবা সম্পাদক ও ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাহির, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশীদ চৌধুরী, ২৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য নাজিম উদ্দিন, ২৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি বেলাল আহমদ, ১১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আশরাফ উদ্দিন, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন রানা, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, ২১নং ওয়ার্ড বিএনপির সিনয়র সহ সভাপতি জমজম বাদশাহ, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কবির খোকন, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ২৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ্র, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক জেলা ছাত্রদল নেতা রুম্মান আহমদ রাজু, ছাত্রদল নেতা মোতালিব পাশা, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাআন আল মাহমুদ খান প্রমুখ।

এর আগে রোববার রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন এমদাদ হোসেন চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031