শিরোনামঃ-

» শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করতে নৌকায় ভোট দিন : হাবিব

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২১ | শনিবার


Manual5 Ad Code
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
Manual7 Ad Code

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল।

Manual3 Ad Code

আন্তর্জাতিক অঙ্গনে দেশের উন্নয়ন প্রসংসা কুড়াচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ২৮ জুলাই সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তিনি জনসাধারণের প্রতি আহবান জানান।
হাবিবুর রহমান হাবিব শনিবার (১৭ জুলাই) ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মুজিবুর রহমান জকন।

Manual8 Ad Code

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, আওয়ামী লীগ নেতা এবিএম কিবরিয়া, হাজী এনামুল হক, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, আশফাকুল ইসলাম সাব্বির, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, দুলু মিয়া, জামাল উদ্দিন মেম্বার, জয়নাল আহমদ, হেলাল আহমদ মেম্বার, জয়নাল আহমদ, পংকি মিয়া, হাজী মাহতাব উদ্দিন, বদরুল আলম, সাজ্জাদ আহমদ, আতিকুর রহমান মিটু, কুতুব উদ্দিন মেম্বার, শিপন পাল, নান্টু পাল, নাছির উদ্দীন রিজু, আজিম উদ্দিন, শামসুল ইসলাম হেলন, হারুন মিয়া, ফাহিম আহমদ শাহ্, রায়হান আহমদ শাহ্, রেজন আহমদ শাহ্ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031