শিরোনামঃ-

» মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন স্মৃতি মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২১ | শুক্রবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন (ইয়াহিয়া) স্মৃতি মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (১৬ জুলাই) কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রাহেল আহমদ, তুহেল আহমদ, রাহী আহমদ, তমাল আহমদ, রুমেল আহমদ, নাবেদ ও শাকিলের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আখতার হোসেনের সভাপতিত্বে ও রাহেল আহমদ এবং তুহেল আহমদের যৌথ পরিচালনায় ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডশন সিলেট বিভাগীয় সভাপতি হাবিবুর রহমান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে মুক্ত রাখতে সব সময় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তাদের সমাজের উন্নয়নের জন্য কাজে লাগাতে হবে, তাই তাদের জন্য নানা ধরনের ক্রীড়াঙ্গনের প্রতি আকৃষ্ট করতে হবে। আজকের যুব সমাজরাই আগামী দিনের ভবিষ্যত।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ফয়জুল হাসান, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, ওয়ার্ড যুবদল সভাপতি জুয়েল আহমদ জুবেদ, ক্রিকেট এসোসিয়েশন সভাপতি এজাজ আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির সম্পাদক লিয়াকত হোসেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ টিটু, বিশিষ্ট মুরব্বী রোটারিয়ান এম এ মতিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় আরএফসি ৯-কে ০-২ গোলে হারিয়ে নিকোলাস-৯ চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031