শিরোনামঃ-

» রয়েল ফ্রেন্ডস ক্লাবের নির্বাচন পরিদর্শনে নাদেল

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২১ | শুক্রবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

রয়েল ফ্রেন্ডস ক্লাব (আরএফসি) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (১৬ জুলাই) নগরীর উপশহরস্থ গার্ডেন ইন এর কনফারেন্স হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে এ নির্বাচন পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রয়েল ফ্রেন্ডস ক্লাবে পূর্বে যারাই নেতৃত্ব দিয়েছেন তারা ক্লাবের জন্য অনেক কিছু করেছেন এবং এখন যারা নির্বাচিত হবেন আমি আশা করি তাদের নেতৃত্বে রয়েল ফ্রেন্ডস ক্লাবের সাফল্য আরো একধাপ এগিয়ে যাবে। আমি রয়েল ফ্রেন্ডস ক্লাব উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

Manual4 Ad Code

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, ডা. আরমান আহমদ শিপলু, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, মোস্তাফিজুর রহমান খান সামি, ফজলে রাব্বী চৌধুরী ও জাকির হোসেন পারভেজ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031