শিরোনামঃ-

» এরশাদের মৃত্যুবার্ষিকীতে সিলেট জাপার কর্মসূচী

প্রকাশিত: ১২. জুলাই. ২০২১ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা জাপা কমিটির পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

সিলেট জেলা জাপার আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া ও সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,তাদের দলীয় নির্ধারিত কর্মসূচীর মধ্যে রয়েছে বুধবার (১৪ জুলাই) বাদ আসর সিলেট হযরত শাহ্ জালাল (র.) মাজার মসজিদে বিশেষ খতম ও মিলাদ মাহফিল, দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Manual6 Ad Code

ওই দিন সিলেট জেলা জাপার পক্ষ থেকে আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া ও সদস্য সচিব উসমান আলী সকল নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যথা সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।

তাছাড়া জেলা জাপার নেতৃবৃন্দের পক্ষ থেকে দলীয় কর্মসূচী অনুযায়ী সকল উপজেলায় এ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়।

Manual1 Ad Code

সন্ধ্যায় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জাপা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হবে জানানো হয়েছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930