- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
» আ’লীগ সরকার যে কথা দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে : এড. নাসির উদ্দীন খান
প্রকাশিত: ১০. জুলাই. ২০২১ | শনিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান বলেছেন আওয়ামী লীগ সরকার যে ওয়াদা দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে যে উন্নয়ন হয়েছে অতীতের কোন সরকার তা করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেশে বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম বৃদ্ধি পেয়েছে।
শনিবার (১০ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও নাজির বাজারে হাবিবুর রহমান হাবিবের পৃথক নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব কে ভোট দিলে এই নির্বাচনী এলাকার উন্নয়নের চাকা আরো গতিশীল হবে। তিনি আগামী ২৮ জুলাই হাবিবুর রহমান হাবিবকে জয়যুক্ত করার আহ্বান জানান।
লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শুয়েব আহমদ, জেলা আওয়ামী লীগ সদস্য জাবেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, আব্দুল আহাদ, বশির আহমদ, আছাদ আহমদ, তোয়াজিদুল হক তুহিন, আব্দুল বাছিত রানা, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ইকবাল হোসেন শামিম, মহানগর যুবলীগ নেতা ফারুক আহমদ, লায়েক আহমদ জিকু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, নাজিম উদ্দীন, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, হেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, ছাত্রলীগ নেতা নাজিমুদ্দিন রাসেল প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৩ বার
সর্বশেষ খবর
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর