শিরোনামঃ-
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
- সিলেটের নারী আন্দোলনের পথিকৃৎ সাজেদা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
- সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল
» সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা
প্রকাশিত: ০৮. জুলাই. ২০২১ | বৃহস্পতিবার
নিজস্ব রিপোর্টারঃ
সিলেটে অনলাইন গনমাধ্যম কর্মীদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবের সকল সদস্য, সহকর্মী, শুভাকাঙ্খী শুভানুধ্যায়ী সহ দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শুভেচ্ছা বার্তায় বর্তমান সময়ের বাস্তবতায় ক্লাব প্রতিষ্ঠার ইতিহাসকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ক্লাবের তৎপরবর্তী অর্জন ও সফলতায় সংশ্লিষ্ট সকলের অবদান ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তাঁরা বর্তমান করোনা পরিস্হিতিতে সবাইকে স্বাস্হ্যবিধি ও এ বিষয়ে সরকারী নির্দেশনা মেনে চলে নিজের পরিবার, সমাজ এবং দেশকে নিরাপদ রাখতে আরও বেশি সতর্ক থাকারও আহ্বান জানান।
বিবৃতিতে সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ বিশেষ করে ক্লাব সদস্য, বিভিন্ন অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যম কর্মীদেরকে কোন ধরনের গুজবে কান না দিয়ে সমাজ, দেশ ও জাতির কল্যাণে অতীতের ন্যায় দায়িত্বশীল সংবাদ প্রচারের মাধ্যমে নিজেদের পেশাগত দায়িত্ব পালনে আরো যত্নবান হওয়ারও আহবান জানান।
নেতৃবৃন্দ সকলের সু-স্বাস্হ্য কামনা করে সিলেট অনলাইন প্রেসক্লাবের অব্যাহত অগ্রযাত্রায় সকল মহলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৯১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


