- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
- সিলেটের নারী আন্দোলনের পথিকৃৎ সাজেদা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
- সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল
» অনলাইন থানা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২১ | সোমবার
“অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামর্থবানদের এগিয়ে আসতে হবে” : খেলাফত মজলিস
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান বলেছেন- “বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাব ও চলমান লকডাউন পরিস্থিতিতে দেশের নিম্ন আয়ের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। সরকারী সাহায্য সহযোগিতা থেকেও দিনমজুর শ্রেনী পেশার মানুষ বঞ্চিত হচ্ছেন।
আজ সোমবার (৫ জুন) বিকাল ৩টায় খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার এক অনলাইন থানা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় তড়ড়স অঢ়ঢ়ং মাধ্যমে অনুষ্ঠিত অনলাইন থানা দায়িত্বশীল সভায় থানা শাখা সমূহের ষাণ্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, ত্রৈমাসিক পরিকল্পনা পেশ ও পরামর্শ এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ডঃ আহমদ কাদের সহ গ্রেফতারকৃত আলেম উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে গণসংযোগ কর্মসূচি পালনের কর্মকৌশল ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আবু তামিম, হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মোঃ মাসুদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাববীর, শাহপরান পূর্ব থানা সভাপতি মোঃ ফারুক মিয়া, জালালাবাদ থানা সসভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ, কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, শাহপরান পশ্চিম থানা সভাপতি মাওলানা আব্দুল হামিদ, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান সাজু, কতোয়ালী পূর্ব থানা সসেক্রেটারি জাহেদ আহমদ চৌধুরী, কতোয়ালী পশ্চিম থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, জালালাবাদ থানা সেক্রেটারি হাফিজ মাওঃ সাদিকুর রহমান, বিমান বন্দর থানা সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদ, শ্রমিক মজলিস সিলেট মহানগর সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


