শিরোনামঃ-

» লকডাউনে ব্যাটারি রিকশা আটক ও চালকদের হয়রানি বন্ধের দাবি শ্রমিক ফ্রন্টের

প্রকাশিত: ০৪. জুলাই. ২০২১ | রবিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

চলমান লকডাউনে সিলেট নগরীতে ব্যাটারি রিকশা চলাচলে বাধা, আটক ও চালকদের হয়রানি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা।

Manual2 Ad Code

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা আহ্বায়ক আবু জাফর ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল আজ রবিবার (৪ জুলাই) এক বিবৃতিতে এই আহ্বান জানান।

Manual8 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনায় বিপর্যস্থ শ্রমজীবী মানুষ। বিভিন্ন পেশা থেকে ছাঁটাইকৃত শ্রমজীবী মানুষ স্বকর্মসংস্থানে ব্যাটারি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে।

তাছাড়া লকডাইন সফল করতে হলে প্রয়োজন শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাবার ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করা কিন্তু এবারের লকডাইনে পূর্বে শ্রমজীবী মানুষের সেই সহযোগীতাও করা হয়নি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ট্রাফিক কর্তৃক আটক ব্যাটারি রিকশার বিপরীতে রেকার বিল নামক একটি স্লিপ ধরিয়ে দেয়া হয়। পরবর্তীতে চালক ৫’শ টাকা ফি দিয়ে আটক রিকশা নিয়ে আসে। তাছাড়া সিটি কর্পোরেশন কর্তৃক আটক অটোরিকশার কোন স্লেপ দেয় হচ্ছে না।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন সময়ে নগরীতে ব্যাটারি রিকশা চলাচলে বাধা, আটক ও চালকদের হয়রানি বন্ধের আহ্বান জানান এবং অবিলম্বে আটক ব্যাটারি রিকশা ছেড়ে দোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১২০৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031