শিরোনামঃ-

» শিক্ষাবিদ রশিদ আহমদ চৌধুরীর ইন্তেকাল : আলী আকবর চৌধুরী’র শোক

প্রকাশিত: ০২. জুলাই. ২০২১ | শুক্রবার

Manual1 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেটের বিয়ানীবাজারের স্বনামধন্য ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় (ডি এম হাইস্কুল)’র দীর্ঘদিনের সহ প্রধান শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক রশিদ আহমদ চৌধুরী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি…রাজিউন।
শুক্রবার (২ জুলাই)সকাল সাড়ে ৮ টায় বিয়ানীবাজারের আলীনগরস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর এবং তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে সহ বহু ছাত্র-শিক্ষক গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমআ’ আলীনগর শাহী ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ রশীদ আহমদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও কানাইঘাটের ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আলী আকবর চৌধুরী কোহিনুর।
এক শোক বার্তায় তিনি বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট গুণিজনকে হারালো। আলী আকবর চৌধুরী কোহিনূর  মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31