শিরোনামঃ-

» বিশিষ্ট পরিবহণ মালিক নেতা ছয়ফুল’র রোগমুক্তি কামনা করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. জুলাই. ২০২১ | শুক্রবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির পণ্য পরিবহণ বিভাগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি ও সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম হাদী ছয়ফুল’র সুস্থতা কামনা করে শুক্রবার (২ জুলাই) বাদ আছর দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন মোহাম্মাদীয় জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মাদীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা বদরুল আলম আজিজী মিলাদ মাহফিল শেষে বিশিষ্ট পরিবহণ মালিক নেতা আলহাজ্ব গোলাম হাদী ছয়ফুল ও তাঁর মায়ের আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন।

Manual1 Ad Code

একই সাথে মরহুম আলহাজ্ব গোলাম সোবহানী ওলি মিয়া সহ করোনায় মৃত্যুবরণকারী সকল মুরদেগানদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Manual8 Ad Code

মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সহ সাধারণ সম্পাদক মোঃ কয়ছর আলী জালালী ও সাদেক খান, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, কোষাধ্যক্ষ মোঃ মোহিদ মিয়া, নির্বাহী সদস্য ফয়জুর রহমান জাহেদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ কাউছার আহমদ, বাইপাস রোড ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, হুমায়ুন রশিদ চত্বর ব্যবসায়ী সমিতির নেতা যথাক্রমে আনোয়ার হোসেন, হাবীবুল্লাহ হাবীব, ইঞ্জিনিয়ার আনছার আলী, সুরমা পেট্রোল পাম্পের সত্বাধিকারী জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সুরমান মিয়া, আব্দুল জলিল, সেলিম আহমদ প্রমূখ।

Manual1 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ লাল মিয়া ও সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জিক লিটুর জন্য মহান আল্লাহর কাছে আশু সুস্থতা কামনা করা হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031