- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা প্রধানমন্ত্রীর আমানত রক্ষা করতে নৌকায় ভোট দিন : হাবিব
প্রকাশিত: ২৬. জুন. ২০২১ | শনিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট -৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নৌকা জিতলে বাংলাদেশ জিতবে। আর তাই সবাই মিলে আগামী ২৮ জুলাই নৌকায় ভোট দিতে হবে।
তিনি বলেন, দক্ষিণ সুরমার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হচ্ছে মোগলাবাজার। মোগলাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে প্রচেষ্টা থাকবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মোগলাবাজার ইউনিয়নের মানুষকে খুব পছন্দ করেন।
তাই উপজেলার পরিষদের পাশেই মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন। তাছাড়া এই এলাকায় ভূমি যদি পাওয়া যায় তাহলে এখানে একটি খেলার মাঠ ও মহিলা স্কুল এন্ড কলেজ নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী যে আস্তা রেখে আমাকে নৌকা আমনত দিয়েছেন সেই আমানত রক্ষা করার দায়িত্ব সবার। তাই নৌকাকে জয়ী করে সিলেট-৩ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।
শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সানর মিয়ার সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আবু জাহিদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মাসুক উদ্দিন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুরহান উদ্দিন, মুহিবুর রহমান, নুরুল ইসলাম মানিক, দেলোয়ার হোসেন, সেলিম আহমদ, আব্দুল জব্বার, সুরঞ্জিত চন্দ্র দাস, সুহেল আহমদ কর্ণেল, আইয়ুব হোসেন, নিরুপম চক্রবর্তী, নন্দন চন্দ্র পাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, ইসলাম উদ্দিন, পাপলু আহমদ দুলাল, মকবুল হোসেন, বেলাল আহমদ জীবন, তুহেল আহমদ, শাহান আহমদ প্রমুখ।
সভায় ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে হাবিবুর রহমান হাবিব দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২৩ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল


